উত্তরায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ২৩:৫৩
 
রাজধানীর উত্তরায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
 
নির্যাতিতার বাড়ি বরিশালে। তিনি উত্তরায় বোনের বাসায় থাকেন। একটি বিপণিকেন্দ্রে বিক্রয়কর্মী হিসেবে তিনি কাজ করছেন।
 
নির্যাতিতার ভগ্নিপতি জানিয়েছেন, রাতে কাজ শেষে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় রাজলক্ষ্মী কমপ্লেক্সের কাছে তার সহকর্মী আরিফ ও দুই সহযোগী তাকে জোর করে একটি ভবনের নিচতলায় নিয়ে যায়। সেখানে তার উপর নির্যাতন চালানো হয়। অসুস্থ অবস্থায় বাসায় ফিরলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
 
উত্তরা পশ্চিম থানার ওসি মোহম্মদ আলী বলেছেন, পুলিশ অারিফকে ধরার চেষ্টা করছে।