লিবিয়ায় ৪ ভারতীয় শিক্ষক অপহৃত

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১১:৪৯
 
লিবিয়ায় চার ভারতীয় শিক্ষক অপহৃত হয়েছেন। জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট তাদের অপহরণ করে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।  
 
শুক্রবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রিপোলির কাছে সির্ত থেকে তারা অপহৃত হয়েছেন। তারা সেখানকার একটি বিশ্ববিদ্যালয়ে এক বছর ধরে শিক্ষকতা করছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
 
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত কোনো মুক্তিপণ দাবি করা হয়নি। আমরা তাদের খোঁজার চেষ্টা করছি।
 
সূত্র জানিয়েছে, ভারতীয় শিক্ষকরা যেখান থেকে অপহৃত হয়েছেন সেই এলাকা আইএসের দখলে রয়েছে।