শিমুলিয়া-কাওড়াকান্দি রুটে নৌ চলাচল শুরু

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১১:৫৬
টানা ২৩ ঘণ্টা পর শুক্রবার সকাল থেকে শিমুলিয়া-কাওড়াকান্দি নৌরুটে সব ধরনের নৌ-যান চলাচল শুরু হয়েছে। বিআইডব্লিউটিসির কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে সকাল ৯টা থেকে নৌ চলাচল শুরু হয়। তবে ১৭টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল অব্যাহত রয়েছে।
 
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক চন্দ্র শেখর রায় জানান, ঘূর্ণিঝড়ের আশঙ্কা কেটে যাওয়ায় শুক্রবার সকাল ৯টা থেকে লঞ্চসহ ছোট-বড় সকল নৌ-যান চলাচল চলাচল শুরু হয়েছে। IMG0
 
গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে এই রুটে ছোট-বড় সব নৌ-যান চলাচল বন্ধ করে দেয়ার নির্দেশ ছিল।