'বাজরাঙ্গি ভাইজান' ৪০০ কোটি রুপি আয়ের পথে

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৪:০৯
সালমান খানের সিনেমা 'বাজরাঙ্গি ভাইজান' বিশ্বব্যাপী ৪০০ কোটি রুপি আয়ের পথেই যাচ্ছে। এখন পর্যন্ত কেবল ভারতেই ২৬৬ কোটি রুপি আয় করে ছবিটি।
 
১৭ জুলাই মুক্তি পাওয়ার পর থেকেই বক্স-অফিসে একের পর এক রেকর্ড গড়ে চলেছে কাবির খান পরিচালিত সিনেমাটি। পাশের দেশ পাকিস্তানসহ আন্তর্জাতিক বাজারে দারুণ ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির দ্বিতীয় সপ্তাহে সিনেমাটি আয় করেছে, শুক্রবার (২৪ জুলাই): ১২ কোটি ৮০ লাখ, শনিবার (২৫ জুলাই): ১৯ কোটি ২৫ লাখ, রবিবার (২৬ জুলাই): ২৪ কোটি ৫ লাখ, সোমবার (২৭ জুলাই): ৯ কোটি ৩০ লাখ, মঙ্গলবার (২৮ জুলাই): ৯ কোটি ১০ লাখ, বুধবার (২৯ জুলাই): ৭ কোটি ১০ লাখ। IMG0
 
বাণিজ্য বিশ্লেষক তারান আদার্শ টুইট করে সিনেমাটির আয়ের এ হিসাবের তথ্য জানান। 
 
ভারতের বাইরে সিনেমাটি এ পর্যন্ত আয় করেছে ১২৮ কোটি রুপি। ফলে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে ৩৯৪ কোটি রুপি। 
 
তারান আদার্শ আরও টুইট করেন, সর্বকালের সবচেয়ে ব্যবসাসফল হিন্দি সিনেমার তালিকায় এখন তৃতীয় অবস্থানে রয়েছে সালমানের 'বাজরাঙ্গি ভাইজান'। IMG1
 
দ্বিতীয় ও প্রথম স্থানে যথাক্রমে রয়েছে আমির খান অভিনীত 'ধুম থ্রি' এবং 'পিকে'।