মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় হাসান তারেক (২২) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুক্রবার দুপুরে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের গজারিয়া উপজেলার বালুয়াকান্দিতে মেঘনা ব্রিজের কাছে বাস চাপায় তিনি নিহত হন। তিনি ঢাকার সুত্রাপুরের মেইল ব্যারাকে কনস্টেবল ছিলেন। ছুটিতে গজারিয়ার আনারপুরায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। পরে দুপুরে মোটরসাইকেল যোগে কর্মস্থলে ফিরে যাবার পথে মহাসড়কের উক্তস্থানে এসে তিনি মটরসাইকেল থেকে পড়ে যান। এ সময় অজ্ঞাত যাত্রীবাহী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।
এসব তথ্য জানিয়ে ভবের চর ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলাম জানান, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে। তার লাশ ভবেরচর পুলিশ ফাঁড়িতে রাখা আছে। নিহত হাসান স্থানীয় আনারপুরা গ্রামের মো. ইসমাইলের পুত্র।
