ভারতের পাঞ্জাবের রাজধানী জালান্ধরে পাসপোর্ট বিহীন এক পাকিস্তানি নারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। বৃহস্পতিবার রাতে ওই নারীকে আটক করা হয়। খবর এনডিটিভির।
করাচির বাসিন্দা ২৭ বছর বয়সী ছন্দা নামের ওই নারী নিরাপত্তা ব্যবস্থাকে এড়িয়ে পাসপোর্ট এবং কোনো ধরনের প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই আতারি সীমান্ত দিয়ে ভারতে ঢুকে পড়েন। এরপর জালান্ধর পর্যন্ত চলে আসন তিনি। বৃহস্পতিবার তিনি সমঝোতা এক্সপ্রেস ট্রেনে করে লাহোর থেকে আতারিতে পৌঁছান। কিন্তু পরে ট্রেনের টিকেট এবং কোন ধরনের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারলে তাকে আটক করা হয়।
তার আসার কারণ সম্পর্কে রেলওয়ে পুলিশ ও স্থানীয় গোয়েন্দা কর্মকর্তারা তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আরো তদন্তের জন্য অমৃতসরে ইমিগ্রেশন অফিসে পাঠান।
