জাপান সাগরে সামরিক মহড়া দেবে চীন ও রাশিয়া

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:০১
 
চীন ও রাশিয়ার নৌ ও বিমানবাহিনী জাপান সাগরে যৌথ সামরিক মহড়া করতে যাচ্ছে। ২০ থেকে ২৮ আগস্ট এটি অনুষ্ঠিত হবে, যা জাপানের জন্য ব্যাপক উদ্বেগের কারণ। চীনা কর্মকর্তারা বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
 
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াং ইউজান বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে যৌথ সামরিক মহড়ার ঘোষণা দেন।