জয়পুরহাট-বগুড়া সড়কে বাসের ধাক্কায় পথচারী নিহত

আপডেট : ৩১ জুলাই ২০১৫, ১৮:১৬
জেলা শহরের আমতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় তাজবীর হোসেন (২২) নামে পথচারী এক যুবকের মৃত্যু হয়েছে।
 
শুক্রবার বিকাল চারটায় জয়পুরহাট-বগুড়া সড়কে এ ঘটনা ঘটে। তাজবীর হোসেন পৌর ছাত্রলীগের সহ-সম্পাদক বলে দলীয় সূত্রে জানা গেছে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, তাজবীর শহরের ইরাকনগর মহল্লার দেলোয়ার হোসেনের পুত্র। বাস টার্মিনাল এলাকা থেকে বাড়িতে ফিরছিল সে। এ সময় আমতলীতে একটি অটো রিকশাকে সাইড দিতে গিয়ে তাজবীর বিপরীত দিক থেকে আসা একটি বাসের সঙ্গে ধাক্কা খায়। গুরুতর আহত তাজবীরকে উদ্ধার করে পথচারীরা প্রথমে জয়পুরহাট হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দিলে সেখানে নেয়ার পথে তার মৃত্যু।
 
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।