সংকটে তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলো

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ০২:০৬

আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে যাওয়ায় বিশ্বখ্যাত তেল উত্তোলনকারী প্রতিষ্ঠানগুলোর অনেকেই সংকটে পড়েছে। সব প্রতিষ্ঠানের মুনাফা ব্যাপকভাবে কমে গেছে। কিছু প্রতিষ্ঠান লোকসানে পড়েছে।

বৃটেনের তেল ও গ্যাস উত্তোলনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ পেট্রোলিয়াম (বিপি) গেল প্রান্তিকে লোকসান করেছে। বিপি জানিয়েছে, গত বছরের তুলনায় বর্তমানে তেলের দাম প্রায় অর্ধেকে নেমে এসেছে। এতে তাদের আয়ও অর্ধেকে নেমে এসেছে।

ভেনিজুয়েলা ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল উত্তোলন কার্যক্রমে মুনাফা কমে যাওয়ায় দেশগুলোর অর্থনীতি প্রভাবিত হচ্ছে। এভাবে চলতে থাকলে দেশগুলোর অর্থনীতি সঙ্কটে পড়বে। কারণ তাদের অর্থনীতি অনেকাংশেই তেলের উপর নির্ভরশীল।