এ মাসের শেষের দিকে ‘বয়ফ্রেন্ড’ নামে নতুন ছবির শুটিং শুরু করতে যাচ্ছেন পরিচালক রয়েল খান। ছবিটির প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত আছেন তিনি। ছবিটি প্রসঙ্গে রয়েল বলেন, ‘আমি চেষ্টা করি ছবির মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি কোনো ম্যাসেজ দিতে। যা দেখে দর্শকরা ছবিটির কথা মনে রাখবেন। আমার নতুন এই ছবিটিতেও তেমনই একটি ম্যাসেজ পাবেন দর্শকরা।’ এছাড়া রয়েলের এখনকার ব্যস্ততা তার ‘এই গল্পে ভালোবাসা নেই’ ছবিটি নিয়ে। ছবির কাজ প্রায় শেষ হয়ে গেলেও একটি গানের শুটিং বাকি আছে। আগামী ৭ আগস্ট গানের শুটিং করতে ছবির টিম নিয়ে সিলেট যাচ্ছেন রয়েল। ছবিটি কোরবানীর ঈদে মুক্তি দেওয়ার কথা জানান রয়েল।
