রাজধানীর উত্তরায় এক বিক্রয়কর্মীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। আরিফ নামের এক সহকর্মী ও তার দুই সহযোগী ওই তরুণীকে ধর্ষণ করেছে বলে পরিবার অভিযোগ করেছে। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে ওই বিক্রয়কর্মীকে ধর্ষণ করার অভিযোগ ওঠে।
র্যাব-১ এর উপ-অধিনায়ক কাজী মো. শোয়াইব জানান, শুক্রবার দুপুরে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আরিফকে গ্রেফতার করা হয়।
র্যাব কর্মকর্তা বলেন, আমরা অভিযোগকারী তরুণীর মেডিকেল প্রতিবেদনের অপেক্ষায় রয়েছি। এরপরই তাদের ধর্ষণের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
দক্ষিণখান এলাকায় আরিফের বাসা। তাকে বাসার বাইরে থেকে কৌশলে গ্রেফতার করা হয়।
উত্তরা পশ্চিম থানার ওসি আলী হোসেন বলেন, শুক্রবার রাতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় চারজন ছিলেন। এখনও একজন বাকি রয়েছেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর উত্তরায় ধর্ষণের শিকার হন সতের বছর বয়সী ওই তরুণী, যিনি উত্তরা আজমপুরে একটি ডিপার্টমেন্টাল স্টোরে বিক্রয়কর্মী হিসেবে কাজ করতেন।
