অস্ট্রেলিয়ায় ভূমিকম্প

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১১:১৭
 
অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে একটি মাঝারি মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার ব্রিসবেনের ১৬৪ মাইল উত্তর-উত্তর পূর্বাঞ্চলে এ ভূ-কম্পন অনুভূত হয়।
 
মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, রিকটার স্কেলে এর মাত্রা ছিল ৫.৬ ।
 

এ ঘটনায় ক্ষয়-ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।