থেমেছে বৃষ্টি, সরানো হয়েছে কাভার

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৩:৪৪
 
ঢাকা টেস্টের দ্বিতীয় দিনের খেলা পুরোপুরি বন্ধ থাকার পর শনিবার তৃতীয় দিনের খেলা মাঠে গড়ানোর সম্ভবনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই মাঠ থেকে কাভার সরিয়ে নেয়া হয়েছে। তবে ঠিক কখন খেলা শুরু হবে তা এখনো জানানো হয়নি।
 

এর আগে বৃহস্পতিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হওয়া খেলায় সফরকারী দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম দিনে ৮ উইকেট হারিয়ে ২৪৬ রান সংগ্রহ করে বাংলাদেশ। যদিও স্কোরটা আরো ভালো হওয়ার সম্ভবনা ছিল। এরপর শুক্রবার দ্বিতীয় দিনের খেলা মাঠে গড়াইনি।