কিউবার নিষেধাজ্ঞা অবসানে হিলারির আহ্বান

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১১:৫০
যুক্তরাষ্ট্রের সাবেক ফাস্ট লেডি ও পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
 
শুক্রবার ফ্লোরিডার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক ভাষণে তিনি এ আহ্বান জানান।
 
হিলারি বলেন, কিউবার নিষেধাজ্ঞা চিরতরে তুলে দেয়া উচিৎ। মার্কিন কংগ্রেসের প্রতি ক্লিনটন এই নিষেধাজ্ঞা অবসানের আহ্বান জানান।
 
তিনি আরও বলেন, নির্বাচনে তিনি জয়ী হলে কিউবার সঙ্গে বড় পরিসরে সম্পর্ক স্থাপনে নির্বাহী ক্ষমতা প্রয়োগ করবেন। 
 
তিনি বলেন, সম্পর্ক স্থাপন নাকি নিষেধাজ্ঞা, মুক্তচিন্তা নাকি স্নায়ু যুদ্ধের অচলাবস্থায় ফিরে যাওয়া, এসব ব্যাপারে আমাদের অবশ্যই সিদ্ধান্ত নিতে হবে।
 
২০১৬ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমক্রেটিক পার্টির সম্ভাব্য প্রার্থী হলেন হিলারি। 
 
সূত্র: রয়টার্স।