কলম্বিয়ায় একটি সামরিক প্লেন বিধ্বস্তের ঘটনায় দেশটির বিমান বাহিনীর ১২ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দেশটির লাস পালোমাস এলাকায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় এক টুইট বার্তায় দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সানতোস জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণেই সেনা পরিবহনের কাজে ব্যবহূত প্লেনটি বিধ্বস্ত হয়েছে। এ বার্তায় তিনি নিহত বিমান বাহিনী সদস্যদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
খবর: দ্যা গার্ডিয়ানের।
