হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রাজধানীর কদমতলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- মো. সাজু, হেনা বেগম ও আল আমিন।
শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টার থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। এর আগে কদমতলী থানার ওসি সালাম মিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের তিনজনকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ৫০০ গ্রাম হেরোইন ও নগদ ২ হাজার ১১৫ টাকা উদ্ধার করা হয়।
