রংপুরে পুলিশের অভিযান ৫ জন গ্রেফতার, চোরাই মোটরসাইকেল উদ্ধার

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ২০:১৩

রংপুরের পুলিশ অভিযান চালিয়ে চোরাইমোটর সাইকেল ও মটর পাম্প উদ্ধারসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ সূত্র জানায়, গত সোমবার রাতে কাউনিয়া থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে একদল পুলিশ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালায়। অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য রংপুরের তাজহাট থানার খামার বাড়ী এলাকার আব্দুল মালেকের পুত্র ফরহাদ হোসেন (২২), হাজির হাট আর এমপি থানা এলাকার উত্তম মাষ্টার পাড়া এলাকার আমজাদ হোসেনের পুত্র নুর আমিন (২৫), একই এলাকার আজিজুর রহমানের পুত্র ঝন্টু মিয়াকে (২৪) গ্রেফতার করা হয়। 

এ সময় ঝন্টু মিয়ার বাড়ি থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। রংপুর সদর মডার্ন ঘাঘট পাড়া এলাকার সাদা মিয়ার পুত্র লিটু মিয়ার (২৫) বাড়ি থেকে দুইটি পানির পাম্পসহ তাকে গ্রেফতার করা হয়। 

এছাড়া একই রাতে কাউনিয়া উপজেলার শিবু দইটারী এলাকার ওসমান মিয়ার পুত্র ইয়াবা ব্যবসায়ী শরীফুল ইসলামকে (২৭) গ্রেফতার করা হয়।

আরো পড়ুন: চ্যানেল নাইনের বার্তা বিভাগ বন্ধে উদ্বিগ্ন বিএফইউজে ও ডিইউজে

কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, একটি মোটরসাইকেল কাউনিয়া থানায় আছে। মোটরসাইকেল চোর চক্রের হোতা ফরহাদসহ সকলকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/অনি