নির্বাচনের আলোচনা শুরু করা হোক: বিএনপি

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ১৯:০১
 
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য একটি নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে আওয়ামী লীগের সঙ্গে আলোচনা করতে চায় বিএনপি। দলটির আশা—জেদাজেদি ভুলে দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে সরকারি দল তাদের এই আহ্বানে সাড়া দেবে।
 
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয়ে শনিবার সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ আহ্বান জানিয়েছেন।