'জানুয়ারি থেকে মুক্তিযোদ্ধা ভাতা ১০ হাজার টাকা হবে'

আপডেট : ০১ আগস্ট ২০১৫, ২০:০৪


মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, জানুয়ারি মাস থেকে মুক্তিযোদ্ধাদের ভাতা ৮ হাজার টাকা থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা প্রদান করা হবে। শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় হেমায়েত বাহিনী স্মৃতি হলরুমে মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ কথা জানান।

মন্ত্রী আজ কোটালীপাড়ায় হেমায়েত বাহিনী স্মৃতি যাদুঘর পরিদর্শন করেন।

এ সময় সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশিদ এমপি, কোটালীপাড়া উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সুভাষ চন্দ্র জয়ধর, সাধারন সম্পাদক এসএম হুমায়ন কবীর, বীর বিক্রম হেমায়েত উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী সরদার আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মিকাইল উপস্থিত ছিলেন।

পরে তিনি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত মুক্তিযোদ্ধাদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।