বঙ্গবন্ধুকে হত্যার পর দেশের ইতিহাসও মুছে ফেলার ষড়যন্ত্র হয়েছিল: আইনমন্ত্রী

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ০৯:৩৩


আইনমন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, '৭৫-এর ১৫ আগস্ট শুধু যে বঙ্গবন্ধুকেই হত্যা করা হয়েছে তা নয়, বাংলাদেশের ইতিহাসও মুছে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলা শ্রমিকলীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বেগম জিয়া আন্দোলনের নামে জামায়াতের সাথে মিশে পেট্রোলবোমা তৈরি করে মানুষ হত্যা করেছে। এর জন্য তাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।
 
আখাউড়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি মহিউদ্দিন মিয়ার সভাপতিত্বে এ্যাডভোকেট সিরাজুল হক পৌর মুক্তমঞ্চে আয়োজিত সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, জেলা শ্রমিকলীগের সভাপতি আবু কাওসার, আখাউড়া আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ জয়নাল আবেদিন, আখাউড়া পৌরমেয়র তাকজিল খলিফা কাজল প্রমুখ।