রাজধানীর হাতিরপুলে ইস্টার্ন প্লাজার সামনের রাস্তায় গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার সকাল ৭টা ৩০ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
জানা গেছে, ৭০ বীর উত্তম সি আর দত্ত সড়কে ইস্টার্ন প্লাজা মাকের্টের সামনে এই ঘটনা ঘটে। ফায়ার সর্ভিসের তিনটি উইনিট চেষ্টা চালিয়ে সকাল আটায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ফরহাদ উজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
