টানা বর্ষণের পর এখন বৃষ্টি না থাকায় মাঠ খেলার উপযোগী করার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছেন কর্মীরা। বেলা সাড়ে ১১টার পরপর একবার মাঠ পরিদর্শন করেছেন দুই আম্পায়ার পল রাইফেল ও রিচার্ড কেটেলবরো। বেলা একটায় আবারও মাঠ পরিদর্শনের কথা রয়েছে বলে জানানো হয়।
রবিবার পৌনে ১০টার দিকে বৃষ্টি থামার পর মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ত্রিপল সরানো শুরু হয়।
ঢাকা টেস্টের চতুর্থ দিন সাড়ে এগারোটার দিকে মাঠে এসে হালকা অনুশীলন শুরু করেছেন বাংলাদেশের ক্রিকেটাররা।
এর আগে ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে হওয়া বৃষ্টির জন্য দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলা পরিত্যক্ত হয়ছে।
