১৪ দলের বৈঠক মঙ্গলবার

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৮:৩৬
আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন ১৪ দলের বৈঠক আগামী ৪ আগস্ট মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে।
 
বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে বৈঠক হবে।
 
রবিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
 
আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বৈঠকে সংশ্লিষ্ট সকলকে যথাসসময়ে উপস্থিত থাকার অনুরোধ করেছেন।