গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বকচর এলাকায় রবিবার দুপুরে মাইক্রোবাসচাপায় আলতাফ হোসেন (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত আলতাফ হোসেন গোবিন্দগঞ্জ উপজেলার বোয়াল পাড়া গ্রামের দরবেশ মোল্লা ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান জানান, আলতাফ হোসেন গোবিন্দগঞ্জে কোল্ড স্টোরে আবাদের আলু রাখার জন্য এসেছিলেন। আলু রেখে বাড়ী যাওয়ার পথে রংপুর থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস ওই এলাকায় তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
তিনি আরো জানান, ঘাতক মাইক্রোবাসটি আটক করা হয়েছে। লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
