চুরির অভিযোগে বিটকয়েন এমটিগক্সের সিইও গ্রেফতার

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৬:৫৩

বিটকয়েন চুরির অভিযোগে বিটকয়েন এমটিগক্সের প্রধান নির্বাহী মার্ক কার্পলেস জাপানে গ্রেফতার হয়েছেন। ২০১৪ সালের ফেব্রুয়ারিতে প্রায় ৩৮৭ মিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ দামের বিটকয়েন হারিয়ে যায়। ওই ঘটনায় মার্ক জড়িত বলে মনে করছে জাপান পুলিশ।

এমটিগক্সের কম্পিউটার সিসটেম থেকে ভূয়া লেনদেনের মাধ্যমে মার্ক কার্পলেস ভার্চুয়াল মুদ্রা বিটকয়েন হাতিয়ে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। আর এর পরিমাণ বলা হচ্ছে এক মিলিয়ন মার্কিন ডলার।

তবে সেসময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দাবি করা হয়েছিল কম্পিউটার সিস্টেমের ত্রুটির কারণে লেনদেনে গরমিলের ঘটনা ঘটেছে। এরপর চুরির কারণ দেখিয়ে গত বছরের মার্চে শীর্ষ বিটকয়েন প্রতিষ্ঠান এমটিগক্সকে দেউলিয়া ঘোষণা করে টোকিওর একটি আদালত।