বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন বলেছেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারি যা হয়েছে তা কোনো নির্বাচন ছিল না, সেটি ছিল নির্বাচনের নামে প্রহসন। আর সেকারণে বর্তমান সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচন নয়, সকল দলের অংশগ্রহণে একটি নতুন নির্বাচনের আয়োজন করতে হবে। যে নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও সকলের কাছে গ্রহণযোগ্য।'
রবিবার নয়াপল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
