পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি-লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট : ০২ আগস্ট ২০১৫, ১৮:১৮
বিআইডব্লিউটিএ’র আরিচা সেক্টরের বিভিন্ন নৌরুটে রবিবার সকাল নয়টা থেকে ফেরি-লঞ্চ, কার্গো, ইঞ্জিন চালিত নৌকা চলাচল স্বাভাবিক হয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঝড় কোমেনের প্রভাবে গত কয়েকদিন এসব রুটে নৌ চলাচল বন্ধ ছিল।
 
পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট নৌরুটে বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত কয়েক দফায় ৪৪ ঘণ্টা নৌযান চলাচল বন্ধ থাকে।
 
বিআইডব্লিউটিএ’র আরিচা কার্যালয়ের সহকারী বন্দর কর্মকর্তা সাজ্জাদুর রহমান জানান, সকালে আবহাওয়া অনুকূলে আসায় পুনরায় এ সকল রুটে নৌযান চলাচল শুরু হয়েছে।