মিয়ানমারের রোহিঙ্গাদের পাশে দাঁড়ালেন অস্কারজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। ২৯ জুলাই মিয়ানমার পৌঁছান জাতিসংঘের শরনার্থী বিষয়ক এ বিশেষ দূত।
সফরের প্রথম দিন দেশটির প্রেসিডেন্ট থেইন সেইনের সঙ্গে সাক্ষাত্ করেন জোলি। এ সময় দেশটির ভয়াবহ মানবাধিকার পরিস্থিতি ও বিরোধীদের ওপর নৃশংস নির্যাতনের বিষয়ে কথা বলেন। মিয়ানমারে মানবাধিকার প্রতিষ্ঠা, যৌন নিপীড়ন বন্ধ ও গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাতের পর নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠী ও রাজনৈতিক বন্দিদের সঙ্গে কথা বলেন জোলি। এ ছাড়া দেশটির শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গেও কথা বলেন এ হলিউড তারকা। মিয়ানমারে জোলির এটাই প্রথম সফর। জাতিসংঘের দূত হিসেবে দক্ষিণ পূর্ব এশিয়ায় চারদিনের ট্যুরের অংশ হিসেবে তার এ সফর।
