রাজধানীতে একই পরিবারের তিনজন দগ্ধ

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ০৯:৪৫
রাজধানীর জুরাইনের পোস্তগোলা এলাকার একটি বাসায় গ্যাস লাইন বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তিনজনের মধ্যে স্বামী-স্ত্রী ও সন্তান রয়েছে। দগ্ধ তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। 
 
রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে দারগাবাড়ী এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 
 
দগ্ধরা হলেন স্বামী খোরশেদ আলম (৪৫), স্ত্রী জোহরা বেগম (৩৫) ও ছেলে রিফাত (৬)। 
 
খোরশেদ আলম জানান, রাতে গ্যাস লাইন বিস্ফোরণে আগুন লাগে। এতে ঘুমন্ত অবস্থায় তারা তিনজন দগ্ধ হন। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে আজ সোমবার ভোর সাড়ে চারটার দিকে  ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করান। 
 
ঢামেকের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, অগ্নিকাণ্ডে খোরশেদ আলমের শরীরের ২৮ শতাংশ, জোহরা বেগমের ১৪ শতাংশ ও রিফাতের ৫ শতাংশ দগ্ধ হয়েছে।