দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে রাজধানীর বকশীবাজারে কারা অধিদফতরের প্যারেড মাঠে অস্থায়ী আদালতে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার হাজিরাকে কেন্দ্র করে অস্থায়ী আদালতের চারপাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সোমবার সকাল থেকে আদালত ভবনের আশপাশ ও সামনের মাঠে বিপুল সংখ্যক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। আশপাশের সড়কে রয়েছে পুলিশ ও র্যাবের উপস্থিতি।
এ বিষয়ে চকবাজার থানার ওসি আব্দুল আজিজ জানান, যেকোনো ধরনের অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে।
