সহকারী অ্যাটর্নি জেনারেল এম শোয়েব খানকে শোকজ

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১১:১২


দৈনিক জনকণ্ঠের পক্ষে আপিল বিভাগে অ্যাডভোকেট অন রেকর্ড হওয়ায় সহকারী অ্যাটর্নি জেনারেল এম শোয়েব খানকে শোকজ করেছেন সুপ্রিম কোর্ট। সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তার অ্যাডভোকেট অন রেকর্ড সনদ কেন বাতিল করা হবে না তা জানাতে বলা হয়েছে।