নেত্রকোনায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে বাবাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত। সোমবার সকালে নেত্রকোনার অতিরিক্ত জেলা দায়রা জজ মোঃ আব্দুল হামিদ আসামির উপস্থিতিতে এই রায় দেন।
মামলা সূত্রে জানা যায়, জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামের বুধু মিয়ার (৭৫) সকল সম্পত্তি নিজের নামে লিখে দেবার জন্য তার ছেলে মোঃ হেকিম (৪০) চাপ প্রয়োগ করে আসছিল। কিন্তু বৃদ্ধ পিতা এতে রাজি না হওয়ায় ২০০৬ সনের ১০ অক্টোবর দুপুরে হাতের কাছে থাকা কুড়াল দিয়ে পিতার মাথায় হেকিম কোপ দিলে বুধু মিয়া মারাত্মক আহত হন। এ সময় বুধু মিয়ার চিৎকারে লোকজন এগিয়ে আসলে হেকিম তাদেরও হত্যার হুমকি দেয়। এর কিছুক্ষণের মধ্যে বুধু মিয়া মরা যায়। পরে স্থানীয়রা তাকে কৌশলে আটকিয়ে রাখে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে এসে হেকিমকে আটক করে থানায় নিয়ে যায়।
পরে বুধু মিয়ার ভাতিজা মোঃ রিটন মিয়া ঐদিন রাতেই কেন্দুয়া থানায় হত্যা ম্মালা দায়ের করে। পুলিশ তদন্ত শেষে ঐ বছরের ৩০ নভেম্বর কোর্টে অভিযোগ পত্র দাখিল করে। আদালত উভয়পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আজ এই দেয়।
মামলায় রাষ্ট্রপক্ষে ছিলে অতিরিক্ত পিপি এডভোকেট আব্দুল কাদির ভুঞা এবং আসামি পক্ষে ছিলেন এরডভোকেট আশীষ কুমার সিংহ।
