এমএইচ৩৭০: নজরদারি বাড়াতে আহ্বান মালয়েশিয়ার

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১২:৫৯
 
ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপের সৈকতে বোয়িং বিমানের পাখার একটি খণ্ডাংশ পাওয়ার পর আশপাশের অন্যান্য দ্বীপের সৈকতেও নজরদারি বাড়ানোর আহ্বান জানাচ্ছে মালয়েশিয়া। রবিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
 
২০১৪ সালের মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে নিখোঁজ হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানটি। বিমানটি কুয়ালালামপুর থেকে বেইজিং যাচ্ছিল।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রিইউনিয়ন দ্বীপে বিমানের যে ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা ফ্রান্সের মূল ভূখন্ডে পাঠানো হয়েছে। তবে পরবর্তীতে যে ধ্বংসাবশেস পাওয়া গেছে তা কোনো বিমানের অংশ নয় বলে জানিয়েছে মালয়েশিয়ার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। ঐ খন্ডাংশটি একটি গৃহস্থালি মই বলে চিহ্নিত করেছে তারা।
 
এদিকে মালয়েশীয় পরিবহন মালয়েশিয়ার পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রিইউনিয়নের সৈকতে বিমানের আরো খণ্ডাংশ পাওয়ার জন্য তারা অনুসন্ধান বিস্তৃত করতে চায়।
 
ইতোমধ্যেই দেশটির পরিবহন মন্ত্রী লিওউ টিওং লাই ঐ অঞ্চলের প্রতি, ‘বিমানের আরো ধ্বংসাবশেষ তীরে এসেছে কিনা তা সঠিকভাবে পরীক্ষা করতে বিশেষজ্ঞদের সুযোগ দেয়ার’ আহ্বান জানিয়েছেন।