ইরাকের প্রতিরক্ষা খাতে সহায়তা দেবে ন্যাটো

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৬:৫৩
 
ইরাকের নিরাপত্তা ও প্রতিরক্ষা খাত শক্তিশালীকরণে সহায়তার জন্য ন্যাটো  দেশটির প্রতিরক্ষা সক্ষমতা তৈরিতে একটি প্যাকেজের প্রস্তাব দিয়েছে। গত শুক্রবার ওই প্রস্তাবটি দেয়া হয় বলে ন্যাটোর মহাসচিব জেনস স্টোলেনবার্গ এক বিবৃতিতে জানিয়েছেন।
 
স্টোলেনবার্গ বলেন, ইরাকের অনুরোধ এবং ইরাকি কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনার ভিত্তিতে এই কর্মসূচিটি তৈরি করা হয়েছে। প্যাকেজে সাতটি বিষয়ে অগ্রাধিকার দেয়া হয়েছে। এগুলোর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে নিরাপত্তা খাতের সংস্কারে পরামর্শ, বেসামরিক সামরিক পরিকল্পনা, সাইবার প্রতিরক্ষা, সামরিক চিকিত্সা সহায়তা এবং সামরিক প্রশিক্ষণ।
খবর সিনহুয়ার।