মেয়র আনিসুলকে হত্যার হুমকিদাতা গ্রেফতার

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ২১:৩১
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হককে হত্যার হুমকিদাতা এসএ নাহিদ গ্রেফতার হয়েছেন।
 
কাওরান বাজার এলাকার এফডিসি গেট থেকে তাকে গ্রেফতার করে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
সোমবার বিকালে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মেজর মাকসুদুল আলম তথ্যের সত্যতা নিশ্চিত করেন ।
 
উল্লেখ্য, গত ১৪ জুলাই মেয়র আনিসুলকে মোবাইল ফোনে হত্যার হুমকি দিলে তিনি গুলশান মডেল থানায় জিডি করেন। এরই পরিপ্রেক্ষিতে প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত করে হুমকিদাতা নাহিদকে গ্রেফতার করা হয়।