লোকসভা থেকে কংগ্রেসের ২৫ এমপি বরখাস্ত

আপডেট : ০৩ আগস্ট ২০১৫, ১৯:২৬
 
ভারতের লোকসভায় ‘বিশৃঙ্খলা’ সৃষ্টির কারণে প্রধান বিরোধী দল কংগ্রেসের ২৫ এমপিকে পাঁচদিনের জন্য বরখাস্ত করেছেন স্পিকার সুমিত্রা মহাজন।
 
এনডিটিভি জানায়, প্রতিবাদ করতে গিয়ে সংসদ ভবনের ভেতরে প্ল্যাকার্ড বহন করা এবং কালোব্যাজ ধারণ করা যাবে না বলে বারবার কংগ্রেস দলের সংসদ সদস্যদের সতর্ক করেছিলেন স্পিকার। এরপরও নির্দেশ না মানায় এ ব্যবস্থা গ্রহণ করেন তিনি।
 

ওদিকে, কংগ্রেস প্রেসিডেন্ট সোনিয়া গান্ধী সোমবার দলের সংসদ সদস্যদের সঙ্গে এক বৈঠকে পরিষ্কার করে জানিয়ে দেন, ক্ষমতাসীন বিজেপির বিতর্কিত তিন নেতাকে সরিয়ে না দেয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে।