বচ্চন পরিবারের পুত্রবধূ বলিউড সম্রাজ্ঞী ঐশ্বরিয়া রাই বচ্চন। তবে বচ্চন উপাধীটি তার ক্যারিয়ারে বড় একটা অংশ হলেও সম্রাজ্ঞী তকমাটি তার নামের সাঝে জুড়েছে অনেকে আগে থেকেই। তাই ঐশ্বরিয়া মানেই বলিউডের একক একক নক্ষত্রের নাম। চলচ্চিত্র থেকে মাঝের বিরতির পর সম্রাজ্ঞীর বেশে আবারও ক্যাটওয়াকের মধ্য দিয়ে ফিরলেন তিনি।
রোববার মুম্বাইয়ের দ্য লীলা প্যালেসে ইন্ডিয়া কটিউর উইকে ‘সম্রাজ্ঞীর গল্প’ শিরোনামের কটিউর উইকে দেখা যায় তাকে। সাবেক এই বিশ্বসুন্দরী লম্বা লেহেঙ্গা পরে মঞ্চ মাতালেন। যে পোষাকটি ছিল মনীষ মালহোত্রার ডিজাইন করা।
দীর্ঘ পাঁচ বছর বিরতির পর ঐশ্বরিয়া মঞ্চে উঠেন আর তার প্রাণবন্ত্ব ক্যাটওয়াক দেখতে হাজির হন বলিউড অভিনেত্রী শাবানা আজমি, কৃতি স্যানন, অদিতি রাও হায়দারি, পারনিয়া কুরেশি ও পাকিস্তানি অভিনেতা ইমরান আব্বাস।
তবে সবার নজরে ছিলেন তার শাশুড়ি জয়া বচ্চন। ফ্যাশন মঞ্চে আজও হিট তিনি। বৈরি আবহাওয়ার মাঝে আলো ছড়ালেন ৪১ বছর বয়সী এই অভিনেত্রী আর র্যাম্পের সাজগোজ দেখে মনে হচ্ছিলো যেন গোলাপের বাগান। ফ্যাশন শোতে তিনি বলেছেন, 'মনীষকে বহু বছর ধরে জানি। বলিউডে আমার পথচলা শুরুর সময় থেকেই আমার পাশে ছিলো ও। তার পোশাক পরে মঞ্চে হাঁটা আমার জন্য গর্বের মুহূর্ত।
