ঢাকা নার্সিং কলেজের সামনের রাস্তায় পরিত্যক্ত একটি স্যুটকেস থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শাহবাগ থানার এসআই শফিয়ার রহমান জানান, সোমাবার দিবাগত রাত দেড়টার দিকে রাস্তায় কালো রঙের ওই স্যুটকেসটি পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ তা খুলে আনুমানিক আট বছর বয়সী একটি ছেলের মৃতদেহ পায়।
এসআই শফিয়ার বলেন, শিশুটির শরীরে মারধরের চিহ্ন রয়েছে। পিঠ এবং কয়েক জায়গার ছ্যাঁকা দেয়ার দাগ রয়েছে।
ছেলেটির পরনে হাফপ্যান্ট ছিল। তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
