ভারতের মুম্বাইয়ের থানেতে ৫০ বছরের একটি পুরনো ভবন ধসে ১১ জন নিহত হয়েছেন। স্থানীয় সময় সোমবার রাতে এই ঘটনা ঘটে। ধ্বংসস্তূপের নিচে আরো অনেকে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
মঙ্গলবার এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণা নিওয়াস নামের তিনতলা ভবনটিতে পাঁচটি পরিবার বাস করত। চলতি বছরের শুরুর দিকে পৌর কর্পোরেশন ভবনটি খালি করতে নির্দেশ দিয়েছিল।
দমকল বাহিনী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালাচ্ছে।
