প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র এবং তার তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে হত্যার হুমকি ও অপহরণের ষড়যন্ত্রের অভিযোগে রাজধানীর পল্টন থানায় একটি মামলা দয়ের করা হয়েছে।
সোমবার এই মামলাটি দায়ের করা হয়েছে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর ফজলুর রহমান বাদী হয়ে দায়ের করা মামলায় জাতীয়তাবাদি সাংস্কৃতিক সংগঠনের (জাসাস) সহ-সভাপতি মোহাম্মদ উল্লাহ মামুনকে প্রধান আসামি করে সারদেশের জাসাসের অন্যান্য নেতাকর্মীরা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত বলে অভিযোগ করা হয়।
মামলায় অভিযোগ করা হয়, ২০১১ সালের সেপ্টেম্বর মাসের পূর্বে যেকোনো সময় নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে জাসাসের এক সমাবেশে সজীব ওয়াজেদ জয়কে হত্যা ও দেশে ফিরলে তাকে অপহরণের হুমকি দেয়া হয়।
১৯৬০ সালের প্যানাল কোর্ট আইনের ১২০-বি ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
