৫০০ কোটি রুপি ছাড়িয়েছে ‘বাহুবলি’

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১২:৩৭
 
এসএস রাজমৌলি পরিচালিত ‘বাহুবলি’ চলচ্চিত্রটির আয় ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে। জুলাইয়ের ১০ তারিখ মুক্তি পাওয়ার পর তিন সপ্তাহে এই আয় করল চলচ্চিত্রটি।
 
আইবিএন লাইভের প্রতিবেদনে বলা হয়েছে, এই প্রথম ভারতে হিন্দি ভাষার নির্মিত নয় এমন চলচ্চিত্র ৫০০ কোটি রুপি আয় করল। এছাড়া বলিউডের ছবি ‘ধুম ৩’ ও ‘পিকে’ ছবি ৫০০ কোটির ঘরে নাম লিখিয়েছিল।
 
বিশ্বজুড়ে চার হাজার পর্দায় তেলেগু, তামিল, হিন্দি ও মালায়লাম ভাষায় চলচ্চিত্রটি মুক্তি দেয়া হয়েছে। এখানে অভিনয় করেছেন প্রভাস, রানা দাগুবাতি, রম্য কৃষ্ণা, আনুশকা শেঠি ও তামান্না। ছবিটির দ্বিতীয় অংশ ২০১৬ সালে মুক্তি পাবে। সূত্র: এনডিটিভি ও আইবিএন লাইভ।
 
.