নাগেশ্বরীতে দুধকুমর নদে নিখোঁজ ছাত্রীর লাশ ২৮ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। সোমবার সন্ধ্যা ছয়টায় তার লাশ উদ্ধার করা হয়।
নিহত খাদিজা খাতুন (১০) উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের নামাহাইল্ল্যা গ্রামের রিয়াজুল ইসলামের মেয়ে ও আনছারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী।
জানা গেছে, রবিবার দুপুরে স্কুল থেকে ফেরার পথে বাড়ীর পাশে নদী তীরে বামনডাঙ্গা আনছারহাট নামক স্থানে মা মোর্শেদা বেগমকে বইপত্র দিয়ে গোসল করতে নামে। সেখানেই সে ডুবে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে সোমবার ডুবুরির সাহায্য নেয়া হয়। তারাও ব্যর্থ হয়। গতকাল সন্ধ্যায় ঘটনাস্থল থেকে প্রায় ৫ কি.মি দূরে নুনখাওয়ার কাটগিরির চর নামক স্থানে দুধকুমরে খাদিজার লাশ ভেসে উঠে। স্থানীয়রা সেখান থেকে তার লাশ উদ্ধার করে পরিবারের লোকজনকে খবর দেয়।
