মালির উত্তরাঞ্চলীয় তিমবুক্তু এলাকায় সেনা ক্যাম্পে ‘সন্ত্রাসী’ হামলায় ১১ সৈন্য নিহত হয়েছেন। স্থানীয় সোমবার এই হামলা চালানো হয়েছে। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
মালির সরকারি বিবৃতিতে বলা হয়েছে, অজ্ঞাতনামা বন্দুকধারীরা তিমবুক্তুর প্রায় ১৪০ কিলোমিটার পূর্বে গোউরমা-রহারুসে সোমবার ভোরে মালি ন্যাশনাল গার্ডের একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলা চালায়। এতে ১১ সৈন্য নিহত ও একজন আহত হয়।
মৌরিতানিয়ার বার্তা সংস্থা আল-আখবার জানায়, জিহাদি গ্রুপ আল-কায়েদা ইন দ্য ইসলামিক মাগরেব (একিউআইএম) এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।
