১৩ আগস্ট থেকে স্মার্টফোন ও ট্যাব ফেয়ার

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৫:০৪

আগামী ১৩ আগস্ট থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হতে যাচ্ছে ‘স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৫’। এক্সপো মেকারের আয়োজনে চতুর্থবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া এই ফেয়ারে স্যামসাং, সিম্ফনি, স্টাইলাস, গোল্ডবার্গ, জেডটিই, অপ্পো, এলিট, আসুস, লেনোভো, টুইনমস, প্রেস্টিজিও, শাওমি, জিওনি প্রভৃতি ব্র্যান্ডের স্মার্টফোন এবং ট্যাব প্রদর্শিত হবে।

 

প্রদর্শনীতে আধুনিক এসব পণ্য পরখ করে দেখার সুযোগের সাথে সাথে থাকছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বিশেষ ছাড় ও উপহার। ফেয়ার উপলক্ষে ফেয়ারের অফিশিয়াল ফেসবুক পেজে (www.face book.com/STExpo) একটি প্রতিযোগিতারও আয়োজন করা হবে।