মাইক্রোসফটের সমালোচনায় মজিলা সিইও

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৫:০৮

উইন্ডোজ ১০-এ ডিফল্ট ওয়েব ব্রাউজার বদলানোর প্রক্রিয়াকে জটিল করে তোলার কারণে মাইক্রোসফটের সমালোচনায় মুখর হয়েছেন মজিলার সিইও ক্রিস বেয়ার্ড। গ্রাহকদের পছন্দের চাইতে নিজেদের ব্যবসায়িক আগ্রাসনকে মাইক্রোসফট অগ্রাধিকার দিয়েছে উল্লেখ করে এই বিষয়ে তিনি মাইক্রোসফট সিইও সত্য নাদেল্লার উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন। নতুন এই উইন্ডোজে ডিফল্ট ব্রাউজার বদলানোর জন্য বেশ কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় এবং এটা অনেকেই করতে সমর্থ হবেন না বলে চিঠিতে উল্লেখ করেন তিনি।