বাংলাদেশের বাজারে ফ্ল্যাগশিপ এবং মিড-রেঞ্জের সব স্মার্টফোনের জন্য বিশেষ প্রোমোশনাল মূল্য ঘোষণা করেছে স্যামসাং মোবাইল। প্রোমোশনাল মূল্যের আওতায় স্যামসাং গ্যালাক্সি এস৬-এর মূল্য ৪৪,৯০০ টাকা এবং গ্যালাক্সি নোট ৪-এর মূল্য ৫০,০০০ টাকা (আগের মূল্য যথাক্রমে ৬৯,৯০০ ও ৮০,০০০ টাকা)। ফ্ল্যাগশিপ এই দুই স্মার্টফোনের পাশাপাশি মিড-রেঞ্জ ডিভাইসগুলোর মূল্যও কমানো হয়েছে উল্লেখযোগ্য পরিমাণে। এর মধ্যে গ্যালাক্সি গ্র্যান্ড প্রাইমের মূল্য ১৪,৯০০ টাকা (পূর্ব মূল্য ১৯,৯০০ টাকা), গ্যালাক্সি এস নেক্সটের মূল্য ৬,৯৯০ টাকা (পূর্ব মূল্য ৭,৯৯০ টাকা) এবং স্যামসাং জেড ১-এর মূল্য ৫,৯৯০ টাকা (পূর্ব মূল্য ৬,৯০০ টাকা)। এ ছাড়াও হ্রাসকৃত মূল্যে গালাক্সি কোর ২-এর বর্তমান মূল্য ৯,৯৯০ টাকা।
