আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘দেশের স্বাধীনতাকে নস্যাত্ করার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছিল।’
মঙ্গলবার সকালে নগরীর মতিঝিলের ওয়াপদা ভবনে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক-কর্মচারী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, ‘স্বাধীনতাবিরোধী শক্তি বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্র করেছিল। আর এ ষড়যন্ত্র বাস্তবায়ন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।’
তিনি আরো বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার ষড়যন্ত্রের বিষয়ে জানার পরও ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে তাদের উস্কানি দিয়েছিলেন।’
