যুক্তরাষ্ট্রের নিউ হ্যামশায়ারে সোমবার একটি কার্নিভালে সার্কাসের তাঁবু ভেঙে পড়ায় দুইজন নিহত ও ১৫ জন আহত হয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যম এ কথা জানায়।
যুক্তরাষ্ট্রের উত্তরপূর্বাঞ্চলীয় এ রাজ্যের ল্যাঙ্কাস্টার নগরীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তাঁবু ভেঙে পড়ার এ ঘটনা ঘটে। নিউ হাম্পশায়ার গভর্নর ম্যাগি হাসান জানান, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে এ রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
