বার্সায় যোগ দিচ্ছেন ব্রাজিলিয়ান জারসন

আপডেট : ০৪ আগস্ট ২০১৫, ১৮:৩৮
 
ব্রাজিলের উঠতি তারকা জারসন সান্তোস দ্য সিলভাকে দলে ভিড়িয়েছে বার্সেলোনা। ১৮ বছর বয়সী জারসন গত মৌসুমে ফ্লুমিনেন্সের হয়ে অসাধারণ পারফর্ম করে কোচ লুইস এনরিকের দৃষ্টি কেড়েছেন।
 

কাতালানদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন জারসন, এমনটি নিশ্চিত করেছেন তার বাবা। গত মৌসুমে ফ্লুমিনেন্সের হয়ে ১৫টি ম্যাচ খেলেন তিনি। বার্সায় শিগগিরিই চুক্তির কাজ সেরে ফেলতে চান জারসনের এজেন্ট বাবা। কাতালান দলটিতে সতীর্থ হিসেবে তিনি পাবেন আদ্রিয়ানো, দানি আলভেজ, নেইমারকে।