যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। আগুন ছড়িয়ে পড়ায় স্থানীয় প্রায় ১৩ হাজার মানুষকে এলাকা ছেড়ে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত এক বছর ধরে খরার পর ক্যালিফোর্নিয়ার বনাঞ্চলে দাবানল ছড়াল।
প্রায় নয় হাজার অগ্নি নির্বাপণ কর্মী অন্তত ২০ টি যায়গায় আগুন নিয়ন্ত্রণে আনতে দিন রাত কাজ করছেন। সান ফ্রান্সিসকোর উত্তরে 'রকি ফায়ার' নামে পরিচয় পাওয়া দাবানলটিতে এখন পর্যন্ত প্রায় ৯০ বর্গ মাইল এলাকার বন পুড়ে গেছে। কর্মকর্তারা দাবানলের ছড়িয়ে পড়ার গতিকে 'নজিরবিহীন' বলে আখ্যা দিয়ে জানান গত কয়েক দিনে দাবানলটির পরিধি তিন গুণ বৃদ্ধি পেয়েছে।
IMG0
দাবানলে এখন পর্যন্ত ২৪ টি বাড়ি ধ্বংস হয়ে গেছে। এছাড়াও বনের ভেতরের একটি রাস্তা পর্যন্ত আগুন পৌঁছে যাওয়ার পর সেখানে বেশ কয়েকটি গাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ছে। সূত্র: বিবিসি
